• Sorry! We couldn't find your Product.

মঙ্গলকামী পরিজনতুমি না হয় রহিতে কাছেসোলায়মান সুমনজাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরানাহিদা আশরাফীইসলাম রফিকসাদিক আল আমিনমৃত্যুখেকো মানুষগুলোরূপান্তরের কাব্যপরিবার পাবলিকেশন্সমঙ্গলকামী পরিজন

0
earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone

সোলায়মান সুমনের তৃতীয় গল্পগ্রন্থ ‘মৃত্যুখেকো মানুষগুলো’। এই গল্পগুলোর প্রধান কেন্দ্রবিন্দু মানুষ। কি মানুষ? কেমন মানুষ? সাদা মানুষ? বামন মানুষ? না, সোলায়মান সুমনের গল্পের মানুষ, সাধারণ ক্ষুধার্ত মানুষ। এইসব মানুষের বেদনা আর রক্তের প্রলেপ নিয়ে গল্পের বুভুক্ষ আখ্যানে সুমন আঁকেন পাথরবাটি আর শরণার্থী চিৎকার। ইতিহাসের প্রতিও দায়বদ্ধ গল্পকার সোলায়মান সুমন। বঙ্গবন্ধু শেখ মুজিবকে চেতনায় ধারণ করে লেখেন অভেদ গল্প ‘একটি সাদা কবুতরের প্রতীক্ষা’। পাকিস্তানের লায়ালপুর কারাগারের দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে শান্তি ও মুক্তির প্রতীক হয়ে ওঠে একটি সাদা কবুতর। ‘যীশুর পুনরুত্থান ও কিছু প্রশ্নবিদ্ধ মুখ’ গল্পে সোলায়মান সুমন তুলে আনেন জীবন্ত কিন্তু প্রান্তিক পাথারে মৃত্যুমানুষের নগ্ন মিছিল। ‘মৃত্যুখেকো মানুষগুলো’ গল্পে খিদে ও বেঁচে থাকার পরস্পর সর্ম্পকের যাতাকলে তুলে আনেন রক্তবীজের আলপনা।

একটা মৃত মুরগি হয়ে ওঠে জীবনের গথিক। সচেতন গল্পকার সোলায়মান সুমন। ‘মৃত্যুখেকো মানুষগুলো’ গল্পগ্রন্থের এগারটি গল্পের জমিনে লাল ও কালো সুতোয় চিরায়ত জীবনের পরম জলছবি এঁকেছেন নিপুণ নৈপূণ্যে।

মনি হায়দার
বাংলা একাডেমি, ঢাকা ১০০০..