• Sorry! We couldn't find your Product.

নিষিদ্ধ দ্বিপদীটক অব দ্য কান্ট্রিবিশ্বাসী নারীর শরীরের মতোমঙ্গলকামী পরিজনভালোবাসার নিউইয়র্কতবু ভালোবেসোশাহরিয়ার রহীম সাবিতরুনু সিদ্দিকীদীপু মাহমুদশারমিন ইসলামনিষিদ্ধ দ্বিপদী

0
earphonemobile chargersmartphoneiphone 15 pro maxearphone

‘মহাকালের প্রান্তরে’ - এক টুকরো জীবন অজস্র অণুর সমষ্টি। এক অণুর মধ্যে বিচিত্র আধার ও আধেয় ধারণ করে প্রতিদিনের জয় পরাজয়, গ্লানি, বিবমিষা, বিতৃষ্ণা, ঘৃণার দায়, প্রেমের গোপন অগ্নি, পরকীয়ার সুখ, দুঃখের অসুখ- সবই

নিত্যদিনের ক্রয় বিক্রয়ের অথৈ আখ্যান। গল্পকার হোসনে আরা মণি সেইসব বেবুশ্য আখ্যানের জল সিঞ্চন করে তুলে এনেছেন নিপীড়িত দাক্ষারসের জাতক গল্পসম্ভার- ‘মহাকালের প্রান্তরে’ গল্পগ্রন্থে। মানবমনের গোপন দুয়ার খুলে, দেখে, মন্থন করে নিজের চারপাশের অভিজ্ঞতায় পুড়ে মণি’র গল্পে- জল শরীরেও আগুন জ্বলে। নারী কি অসহ্য পণ্য পুরুষের বাসনার বাজারে, ‘মহাকালের প্রান্তরে’ গল্পে মণি দাঁত করাতের সংশ্লেষে নগ্ন ছবি এঁকেছেন। ‘সাইনবোর্ড’ গল্প প্রতীকায়িত দোলনায় শূন্যতায় দোল খায়। ‘পাপ’ কী স্পর্শ করা যায়? যায় করা চুম্বন? ‘পাপ’ গল্পে হোসনে আরা মণি দেখিয়েছেন জীবনের উল্টোচাকা। সব মিলিয়ে মণি’র ‘মহাকালের প্রান্তরে’ গল্পগ্রন্থের গল্পগুলোর মধ্যে সুরম্য ছায়াপথের উপর থেকে নেমে আসা বাজপাখির তীক্ষ্ণ নখের পেলব আলিঙ্গন পাওয়া যাবে। প্রচলিত ধারা অস্বীকার করে নিজম্ব ঘরানায়, সাহসের ক্যানভাসে, স্বোপার্জিত স্বাধীনতায় গল্প আঁকেন এই সময়ের অদ্বিতীয় গল্পকার হোসনে আরা মণি।

মনি হায়দার, কথাসাহিত্যিক