বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
বাংলা বানান: ভুল-শুদ্ধঅপরিচিতা মায়াবিনীপাখিদের পাঠশালাচোখের আড়াল হলে জুড়ে বসো মনেফাঁসিকাষ্ঠে জীবনানন্দtest product by oniএই নগরীর যত সাহিত্যবাসরচিনে এলাম চীনস্মৃতি ও শ্রুতিতে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধপাঁজরে পুঞ্জীভূত বেদনাবাংলা বানান: ভুল-শুদ্ধ

0
মিনা শারমিন

মিনা শারমিন

পদ্মাঘেরা ফরিদপুরের বুকে ২রা নভেম্বর জন্ম নেয়া মেয়েশিশুটি পরিবার থেকে পরিজনমহলে শারমিন নামেই পরিচিত। কেবল বাবা মাঝেমাঝে আদর করে নামের শেষ দুই অক্ষরের সাথে আ কার জুড়ে দিয়ে মিনা ডাকতেন। প্রকৃতপক্ষে বাবার আদরটুকু জড়িয়ে রাখতেই এই মিনা শারমিন নামটির জন্ম।ছোটবেলা থেকেই প্রচন্ড বেখেয়ালিটাইপ মনটাকে ধারণ করে চলেছি। নিজের বেখেয়ালি মনের ভাবনার খাতায় গল্প লেখার সূচনা হয়েছিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায়। সেই থেকে চুপিসারে অনেক গল্পের স্বাক্ষী করে ফেলেছি মনকে। কিন্তু প্রকাশ্যে লেখালেখির সাথে যুক্ত হই ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছি। পথিমধ্যে অনার্স চলাকালীন সময়েই শিক্ষকতার মতো মহান পেশার সাথে গড়েছি আত্মীয়তা।শখের মধ্যে ছবি তুলতে ভীষণ ভালবাসি, ভালবাসি একমাত্র ছেলে আফিফের সাথে সময় কাটাতে আর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। প্রকাশিত কোন একক বই নেই, ২০২০ সালের বইমেলায় পরিবার পাবলিকেশনের গল্পসংকলন "প্রথম প্রেমের গল্প" বইতে আমার একটি গল্প প্রথম প্রকাশিত হয়েছিল। সামনে স্বপ্নময় ২০২১ বইমেলা। একক উপন্যাস, গল্প-কবিতার সংকলনসহ আসছে বইমেলাকে ঘিরে মনের কোণে একঝাঁক স্বপ্নেরা ক্রমাগত আঁকিবুঁকি এঁকে দিচ্ছে। এইতো অনেক হলো, পরিচিতিতে এরচেয়ে বেশি কিছু আপাতত আমার ঝুলিতে নেই। আমি শিক্ষানবিশ, সবার দোয়াপ্রার্থী।