বইয়ের মেলা বছড়জুড়ে, বই কিনুন কিশেষ ছাড়ে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি- প্রি-অর্ডার করতে ক্লিক করুন
চন্দ্রাবতী ও অন্যান্য কবিতাবাংলা বানান: ভুল-শুদ্ধসাফল্য যখন হাতের মুঠোয়চোখের আড়াল হলে জুড়ে বসো মনেনিমগ্ন ঘোরের ডেরাপাখিদের পাঠশালাএই নগরীর যত সাহিত্যবাসরচিরকুমার দুঃখগুলোমায়াফাঁসিকাষ্ঠে জীবনানন্দচন্দ্রাবতী ও অন্যান্য কবিতা

0
মাসুদুল হাসান শাওন

মাসুদুল হাসান শাওন

মাসুদুল হাসানের শেকড় প্রোথিত গাজীপুরের সবুজ শ্যামলিমায়, সমরাস্ত্র কারখানার কুসুমিত ইস্পাতের ভেতর। নির্মাণ ও সৃজনের পথরেখা অঙ্কিত হয়েছিল স্কুল দেয়ালিকায়, কলেজ ম্যাগাজিনে। গল্প ও উপন্যাস লেখায় মাসুদুল হাসান শাওন নিজেকে ব্যাপৃত রেখেছেন তিন দশকের বেশি সময় ধরে। শিশু কিশোরদের প্রতি বিশেষ ঝোঁক শাওনকে হাতছানি দিয়ে ডাকে ‘শিমুলতলীর জঙ্গলবাড়ি’, পাঠকমনে সঞ্চার করেন ‘কুসুমপুরের বিভীষিকা’, ‘পলাশপুরের আতঙ্ক’ দূর করার জন্য এগিয়ে আসে শাওনের সৃষ্ট তরুণ যোদ্ধারা আর ভাওয়াল রাজবাড়ির ইতিহাসের আশ্রয়ে উন্মোচিত হতে থাকে ‘ছায়াবীথির জঙ্গল রহস্য’। শাওনের কিশোর অ্যাডভেঞ্চার ‘অনতু ও ভূতবন্ধু বাতাসী’তে উঠে আসে আহসান মঞ্জিলের অজানা ইতিহাস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনিতে স্থান করে নেয় ‘অমিত ও তার বন্ধুরা’। এসবের ধারাবাহিকতায় শিশু কিশোর উপন্যাস ও বিজ্ঞানভিত্তিক সাহিত্য রচনায় মাসুদুল হাসান শাওন নিয়ে এসেছেন অভিনব চমক। প্রায় কুড়িটির বেশি উপন্যাস রচনার পাশাপাশি নাটকের সংগঠন ‘নাট্যচক্র’ ঘিরে হয়ে উঠেছেন প্রসেনিয়াম থিয়েটারের একনিষ্ঠ কর্মী। ভদ্দরনোক, লেট দেয়ার বি লাইট, হোজ্জা নাসিরউদ্দিন, মেরুদণ্ডের লড়াইসহ অসংখ্য মঞ্চনাটকে অভিনয় দক্ষতার পাশাপাশি টিভি নাটক নির্মাণ, নির্দেশনা, নাট্যরূপ প্রদান, সংলাপ রচনা এবং অভিনয়েও শাওন নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। একক নাটক হিসেবে ‘কামিনী ও কেয়া’, ‘সিনিয়র সিটিজেন’ এর মতো নাটক রচনায়; বিশাল ক্যানভাস ধারণ করে ‘মা বাবা ভাই বোন’, ‘মানবজমিন’- এর রূপান্তরিত ধারাবাহিক সিরিয়াল এর নাট্যরূপ তাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে মহামেগা সিরিয়াল ‘স্মৃতির আল্পনা আঁকি’র নাট্য রূপায়ণে। বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখে জন্ম নেওয়া মাসুদুল হাসান শাওন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, আবৃত্তিকার, অভিনেতা ও সঙ্গীত শিল্পী। বহুমুখী প্রতিভার স্ফুরণে শাওন নব নব নির্মাণে প্রতিনিয়ত ছাড়িয়ে যান নিজেকেই।